সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ গ্রাম হেরোইনসহ জনি খান, দাতা হাতেম তাই ওরফে শিশির এবং আমিনুল ইসলাম নামের ৩ মাদক ব্যবসায়ী আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। বুধবার (৬ ডিসেম্বর) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জনি শহরের নতুন পোস্ট অফিস পাড়ার ইউনুস খার ছেলে, শিশির একই এলাকার জনির ছেলে এবং আমিনুল ইসলাম গোরস্থান পাড়ার আবু হানিফের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা মেহেরপুর সদর উপজেলা হরিরামপুর এলাকার জনৈক কাজীপাড়ার বাড়ির উত্তর পাশের রাস্তার উপর থেকে জনি, শিশির এবং আমিনুল ইসলামকে আটক করেন।
এসময় তাদের নিকট থেকে ১৭ গ্রাম হেরোইন এবং তাদের ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল উদ্ধার জব্দ করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণীর ৮(খ) এবং ২৬(১) ধারা মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।







