সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীর আড়পাড়া বাজারের সার ডিলার খোরশেদ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এ দন্ড প্রদান করেন। দন্ডিত খোরশেদ আলম আড়পাড়া গ্রামের হাজি আয়নাল হকের ছেলে ও আরিফুল ইসলাম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, খোরশেদ আলম একজন সাব ডিলার। মুল ডিলারের কাছ থেকে সার উত্তোলন করে তা কৃষকদের মাঝে বিতরণ না করে কৃত্তিম সংকট সৃষ্টি করেছেন। বুধবার সে গাংনী থেকে সার উত্তোলন করে অন্যত্র মজুদ করার সময় স্থানীয়দের নজরে আসে। বিষয়টি কৃষি অফিসারকে জানানো হলে তিনি সরেজমিন পরিদর্শন করেন ও বিভিন্ন কাগজপত্র যাচাই করে নানা অসঙ্গতি পান।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি ভ্রাম্যমান আদালতে কৃষি বিপনন আইন২০১৮ এর ১৯(৯) ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করেন।
একই সময়ে অনুমোদন বিহীন কীটনাশক রাখায় কৃষি অফিস সমস্ত কীটনাশক জব্দ করেন।







