মুজিবনগরে অবৈধ অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মুজিবনগরে অবৈধ অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুট্যার গানসহ সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মিজারকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার শিবপুর গ্রামে মিজার বাড়ি থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক মিজার একই গ্রামের মৃত ফজুল শেখের ছেলে এবং মোনাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (ইউপি মেম্বর)।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অবৈধ অস্ত্রের সন্ধানে মিজানুর রহমান মিজারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বসত বাড়ির গোয়ালের পাশে মাটির নিচে অস্ত্র পুতে রাখার কথা স্বীকার করে মিজার। সেখানে মাটি খুড়ে মচিরা ধরা একটি ওয়ান শুট্যার গান উদ্ধার করা হয়। তাকে অস্ত্রসহ গ্রেফতার করে মুজিবনগর থানায় নেওয়া হয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।