সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো : নজরুল ইসলাম। শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সদর উপজেলার আমঝুপি খেলার মাঠে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন তিনি।
এসময় নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের চলমান কাজ ঘুরে দেখেন। মেহেরপুর জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, আমঝুপি পাবলিক ক্লাবের ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সহকারি ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম সাগর সহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা যুব উন্নয়ন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন ছিলেন।
এসময় তিনি কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজের মান রক্ষা করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাদিগ দেন। নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান কাজের ব্যায় ধরা হয়েছে ৫ কোটি ৭৯ লাখ ২৭ হাজার টাকা।







