আন্তর্জাতিক ডেস্ক :
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম
এর স্মৃতিবিজড়িত পবিত্র নগরী মদিনা। ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষ্য বহন করা
শহরটিতে সম্প্রতি খোঁজ মিলেছে স্বর্ণখনির। পবিত্র মদিনার মাটির নিচে লুকিয়ে থাকা স্বর্ণের
পরিমাণ কত, কবে নাগাদ এসব স্বর্ণ মানুষের হাতে
আসতে যাচ্ছে এসব নিয়ে রয়েছে মানুষের উৎকন্ঠা এবং আগ্রহ। সম্প্রতি মদিনা শহরের স্বর্ণ এবং তামার নতুন
খনির সন্ধান মিলেছে। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর সৌদি আরবের ভূতাত্ত্বিক জরীপ সংস্থা
এসডিএস এবং সার্ভ এন্ড মিনারেল এক্সপ্লোরেশন সেন্টার জানায়- মদিনা শহরে আবা আল রাহা
অঞ্চলে উম আল বারাক হিজাজে মিলেছে নতুন সোনার খনির সন্ধান। একই সাথে ওয়াদি আল ফারাহ অঞ্চলে
আল মাদিব এলাকাতেও আবিস্কৃত হয়েছে ৪টি নতুন তামার খনি। সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে- নতুন এই খনিগুলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। এছাড়া আল এরাবিয়ান খবরে
বলা হয়েছে- নতুন এসব খনি আবিষ্কার হওয়াতে বিনিয়োগের পরিমাণ ৫৩৩ মিলিয়ন মার্কিন ডলার
ছাড়িয়ে যেতে পারে। এছাড়া এর মাধ্যমে সৃষ্টি হবে নতুন ৪ হাজার শ্রমিকের কর্মসংস্থান।
মদিনার উব আল দামার নামের নতুন এই খনি ৪০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে রয়েছে
বলে ধারণা করা হচ্ছে। এখানে বিপুল পরিমানের স্বর্ণ তামা ও দস্তার মজুদ রয়েছে। চলতি
বছরেই খনিগুলো উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী
শুধুমাত্র পুরো সৌদি আরবের ভূমিতে আনুমানিক ৩ লাখ ২৩ হাজার কেজি স্বর্ণের মজুদ রয়েছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান খান ২০৩০ লক্ষ্যের জন্য চিহ্নিত খাতগুলোর মধ্যে একটি
হলো উৎসের সন্ধান। বর্তমানে মদিনার এই খনিগুলোর
জন্য মাইনিং লাইসেন্স পেতে ১৩টি দেশী ও বিদেশি কোম্পানির মধ্যে প্রতিযোগিতা চলছে।







