মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি অ্যাড. মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক খ.ম.ইমতিয়াজ বিন হারুন জুয়েল

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি সহ ১২টি পদে বিএনপিপন্থী এবং সাধারণ সম্পাদক সহ ৩টি পদে আওয়ামী লীগপন্থী জয়ী হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার অ্যাড. বিমল কুমার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে অ্যাড. মোঃ কামরুল হাসান (বিএনপি) পেয়েছেন ৬১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. মিয়াজান আলী (আ.লীগ) পেয়েছেন ৪৮ ভোট।

সহ-সভাপতি পদে অ্যাড মোঃ রফিকুল ইসলাম (বিএনপি) পেয়েছেন ৬০ ভোট, অ্যাড. হাসান মাহাবুবুর রহমান মুকুল (বিএনপি) পেয়েছেন ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি  অ্যাড. নজরুল ইসলাম পেয়েছেন ৫০ ভোট ও অ্যাড. গোলাম মোস্তফা পেয়েছেন ৫১ ভোট।

সাধারণ সম্পাদক পদে অ্যাড. খ.ম.ইমতিয়াজ বিন হারুন জুয়েল (আ.লীগ) পেয়েছেন ৫৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  এ এস এম সাইদুর রাজ্জাক (বিএনপি) পেয়েছেন ৫৩ ভোট।

যুগ্ম সম্পাদক পদে অ্যাড. রফিকুল ইসলাম (২) (বিএনপি) পেয়েছেন ৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  অ্যাড. কে এম নুরুল হাসান রঞ্জু (আ.লীগ) পেয়েছেন ৫২ ভোট।

কোষাধক্ষ্য পদে অ্যাড. এহান উদ্দীন মনা (বিএনপি) পেয়েছেন ৫৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  অ্যাড. রোকেয়া খাতুন পেয়েছেন ৫৩ ভোট।

গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. সাইফুল ইসলাম সাহেব পেয়েছেন ৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  নুর জামাল পেয়েছেন ৪৬ ভোট। 

সদস্য পদে অ্যাড. মখলেছুর রহমান খান স্বপন (বিএনপি) ৬৬ ভোট, অ্যাড. সেলিম রেজা (বিএনপি) ৫৫ ভোট, অ্যাড. শফিউল আযম বকুল (বিএনপি) ৬১ ভোট, অ্যাড. সেলিম রেজা গাজী (বিএনপি) ৬০ ভোট, অ্যাড. খুরশিদা খাতুন (বিএনপি) ৫৪ ভোট, অ্যাড. ফয়সাল নাসরুল্লাহ কনক (আ.লীগ) ৫৯ ভোট, অ্যাড. সেলিম রেজা কল্লোল (বিএনপি) ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

প্রতিবারের মত এবারও নির্বাচনে আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫টি পদে বিপরীতে দুই প্যানেলে ৩০জন প্রতিদ্বন্দ্বিতা করেন।