মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে (ভার্চুয়ালি) অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল সালাম বাঁধন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তাসলিমা খাতুন প্রমূখ।

সভায় সভাপতির বক্তব্যে জনপ্রশাসনের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, যারা সংবিধান লঙ্ঘন করে দলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, তাদের বিরুদ্ধে সাংবিধানিকভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দলে যারা ভাল কাজ করছেন তাদেরকে পুরস্কৃত করা হবে।

বিশেষ বর্ধিত সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন্নেসা লতা, আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্ন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাডভোকেট কাজী শহিদ,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী,মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, মুজিবনগর উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী তকলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।