মেহেরপুরে দুটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে দুটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামে ভাই ভাই ইটভাটার দুইটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতের কোনো এক সময় মাটিকাটা এস্কেভেটর দুটি পোড়ানোর ঘটনা ঘটে। স্কেভেটরের মালিক হায়াত আলী বলেন, প্রতিদিনের মতো ইটভাটায় স্কেভেটর রেখে রাতে বাড়িতে চলে আসি।

সকালের দিকে খবর পাই রাতে স্কেভেটর দুটি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। স্কেভেটর দুটির মুল্য প্রায় ৪০ লাখ টাকা। ভাই ভাই ব্রিকস এর স্বত্বাধিকারী জান মোহাম্মদ জানান প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ শেষ করে বাড়ি থেকে ভাটার উদ্দেশ্যে এসে দেখি স্কেভেটরের গায়ে কালী এবং নিচে তেল পড়ে আছে। কাছাকাছি এসে বুঝতে পারি স্কেভেটরে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা করল এমন ঘটনা ঘটিয়েছে কোন ধারণা করতে পারছি না। 

তিনি বলেন আমাদের সাথে কারও কোন শত্রুতা নেই তবুও এমন ঘটনা আমাদের সাথে ঘটবে এটা ভাবতে পারিনি। ঋণের দায় মাথায় নিয়ে দুইটি গাড়ি কিনেছিলাম। আগামি একমাস পরেই সিজনের জন্য দুইটি গাড়িকেই প্রস্তুত করে রেখেছিলাম, কাজ শুরুর আগেই এমন ক্ষতি আমাদেরকে পুরো ধ্বংস করে দিয়েছে। এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এস্কেভেটরের অগ্নিকান্ডের ঘটনায় ভাটার মালিক পক্ষ থেকে অভিযোগ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।