সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে ১টি দেশীয় তৈরী ওয়ান শার্টারগান ও ১টি কার্তুজ উদ্ধার করেছে র্যাব সদস্যরা। রবিবার দুপুর পৌনে ২টার দিকে গাংনী উপজেলার মটমুড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। র্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র-কার্তুজ উদ্ধার করে।
সিপিসি-৩, মেহেরপুর র্যাব-১২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার উসমান গনি জানান, মেহেরপুর জেলার গাংনী থানাধীন মটমুড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী ১টি ওয়ান শার্টারগান ও ১টি লীডবল কার্তুজ উদ্ধার করা হয়।






