সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মেহেরপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে রবিবার (১ জানুয়ারী) মেহেরপুর হোটেল ফিনফুড মিলনায়তনে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কেতাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল হামিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য বাবলু হোসেন, মোঃ কুতুব উদ্দিন, মামলত হোসেন, আব্দুস সালাম, মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গাংনী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জান মোহাম্মদ মিন্টু প্রমুখ।
এর আগে সেখানে কেক কেটে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়







