মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে পরিকল্পনা সভা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে পরিকল্পনা সভা

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে জাতীয় ভিটামিনের এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরের দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লতিফুন্নেছা লতার সভাপতিত্বে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজির হাসান।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, ইন্সপেক্টর জাহাঙ্গীর সেলিম । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের এম টি ই পি আই মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রতিপাদ্যের উপর আলোচনা করেন মেডিকেল অফিসার ডা কামরুন্নাহার। সদর উপজেলার ১২০ কেন্দ্রে শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।