ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে গাংনীতে সংহতি সমাবেশ
অন্যান্য মেহেরপুর

ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে গাংনীতে সংহতি সমাবেশ

সবার সংবাদ ডেস্ক:

দখলদার ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে মুক্তিকামী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মেহেরপুরের গাংনীতে সংহতি সমাবেশ ও শোভাযাত্রা করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে গাংনী মডেল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিশ্বের সকল মুসলিমদেরক একাত্ব হওয়ার দাবি জানানো হয়। একই সাথে বিশ্বব্যাপী ইসরইলি পণ্য বর্জনের মাধ্যমে প্রতিবাদে অংশ নেওয়ার আহবান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গাংনী মডেল মাদ্রাসা অধ্যক্ষ মিজানুর রহমান, মাদ্রসা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান সাইদ সরোয়ার, পরিচালনা পর্যদ সদস্য ডাঃ আল ইমরান সরকার, নাজমুল হুসাইন খান, সদস্য মনিরুল ইসলাম ও উপাধ্যক্ষ ইয়াকুব আলী। এ সংসহিত সমাবেশে অংশ গ্রহণ করেন মাদ্রসা ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা।