মেহেরপুরে ইউনিয়ন পর্যায়ে স্মৃতি সৌধ নির্মিত হলো
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ইউনিয়ন পর্যায়ে স্মৃতি সৌধ নির্মিত হলো

সবার সংবাদ ডেস্ক:

শত শহীদের আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে আছে মেহেরপুরের ভৈরব নদীর পশ্চিম পাড়ের গ্রামগুলির ইতিহাস। ১৯৭১ সালের ৭ সেপ্টেম্বর দক্ষিণ শালিকা বেলো-খাল মাঠে পাকিস্তানি হানাদারবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন বীর  মুক্তিযোদ্ধা জাফর আলি শেখ (পিরোজপুর, মেহেরপুর সদর)।

তাঁর স্মৃতি রক্ষার্থে দক্ষিণ  শালিকা মাঠে গ্রামবাসীর সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। সদ্যনির্মিত স্মৃতিসৌধে এলাকার  শিক্ষক, সংস্কৃতিকর্মী, বিশিষ্ট জন এবং ছাত্র-জনতার সঙ্গে গতকাল বিকাল ৫ টায় পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। সাহিত্যিক শিক্ষক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু সহ অনেক গুণী ব্যাক্তিবর্গ সেখানে শ্রদ্ধা জানান। তারা বলেন- অবজ্ঞাত ও অজ্ঞাত বীরের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পেরে এক অতুলনীয় গৌরব ও গর্ব অনুভব করছি।