সবার সংবাদ ডেস্ক:
দৈনিক জবাবদিহি পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রয়ারি) দুপুরে মজিবনগর স্মৃতি কমপ্লেক্সে অডিটোরিয়ামে আলোচনা সভা, বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশের একঝাক সংবাদকর্মীর অংশগ্রহণের বর্ষপূর্তি মিলনমেলা পরিণত হয় সাংবাদিক মিলন মেলায়।
আলোচনা সভায় জবাবদিহি পত্রিকার প্রকাশক ও সম্পাদক আক্তার হোসেন রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জবাবদিহি পত্রিকার নির্বাহী সম্পাদক তৌহিদুল রহমান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জিএম বেলাল হোসেন মন্টু, বাংলাদেশ হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জবাবদিহি পত্রিকার বাংলাদেশের বিভিন্ন জেলা প্রতিনিধি, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ মেহেরপুরের সাংবাদিকবৃন্দরা। আলোচনা সভার শেষে জবাবদিহি পত্রিকার প্রকাশক ও সম্পাদক আক্তার হোসেন রিন্টুর নিজ লেখা বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।







