সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনী দেবীপুর-ঝোড়ঘাট খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কাজের উদ্বোধন করেন।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাংনীর মানুষের কল্যাণে ১৭টি খাল খননের জন্য পানি উন্নয়ন বোর্ডেও মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী বছরের মধ্যে সব খাল পুনঃখনন শেষ হবে।
গাংনী উপজেলা যুবলীগ নেতা রাহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ^াস, ও কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডেও আওতায় অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের (১ম পর্যায়) ৬ হাজার ৪’শ মিটার খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৭ লক্ষ টাকা।







