মেহেরপুর সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের পদত্যাগ
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের পদত্যাগ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২০ নভেম্বর) তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এ পদত্যাগ পত্র পাঠিয়েছেন। পদত্যাগ পত্রে জানা গেছে, আজ থেকে তিনি এ পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদত্যাগ করেছেন বলে পত্রে জানিয়েছেন।

বর্তমানে তিনি মেহেরপুর জেলা অওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।