কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অন্যান্য সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র একটি দল। সোমবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সোমবার দুপুরে নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃতে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপ‚র্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৯-এস হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ইনসাফনগর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে¡ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় মালিকবিহীন অবস্থায় ০১টি ভারতীয় শুটারগান এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক সিজার ম‚ল্য ১ লক্ষ ৪’শ টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দৌলতপুর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।