গাংনীতে পাউডার ভেবে বিষ দিয়ে দাঁত পরিস্কার করে শিশু অসুস্থ্য
অন্যান্য মেহেরপুর স্বাস্থ্য

গাংনীতে পাউডার ভেবে বিষ দিয়ে দাঁত পরিস্কার করে শিশু অসুস্থ্য

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের শানঘাট গ্রামে দাঁত ব্রাশ করা পাউডার ভেবে দাঁত পরিস্কার করতে গিয়ে ফাতেমা খাতুন (৩) নামের এক শিশু অসুস্থ্য হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।  শিশু ফাতেমা শানঘাট গ্রামের মহিবুল ইসলামের মেয়ে।

বুধবার (১৭ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।  শিশু ফাতেমার মা হোসনেয়ারা খাতুন জানান, ঘরের চৌকির নিচে একটি কাগজে মোড়ানো ইদুর মারার বিষ রাখা ছিল। ফাতেমা ওই বিষ দাঁত ব্রাশ করা পাউডার ভেবে দাঁত পরিস্কার করছিল। এক পর্যায়ে বিষক্রিয়া হয়ে সে অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। বর্তমান সে সুস্থ আছে।