সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে শীতবস্ত্র বিতরণ করা হয়। রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন'র বাস্তবায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ৫শ'টি পরিবারের সদস্যদের হাতে মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রাজা সেন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেস, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান রানা, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টিপু সুলতান, এমপি’র অ্যাম্বাসেডর সবুজ আহমেদ, একান্ত সহকারি মুক্তারুল ইসলাম সহ আরো অনেকে।







