সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। প্রথমে শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় বক্তব্য রাখেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান।







