গাংনীতে চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
অন্যান্য মেহেরপুর

গাংনীতে চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর-শালদহ গ্রামের উত্তর মাঠের পাকা সড়কের উপর থেকে কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৬ জানুয়ারী) সকাল সাতটার দিকে স্থানীয় লোকজনের খবরের প্রেক্ষিতে গাংনী থানা পুলিশের একটি দল সেগুলো উদ্ধার করে।

হেমায়েতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাগরি হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে বোমা সাদৃশ্য বস্তু চারটি পড়ে থাকার বিষয়ে জানতে পারি। পাকা সড়কের উপরে দুটি কলাগাছ কেটে ফেলে রাখা হয়। এর পাশে দুটি এবং পাকা সড়কের পাশে আরও দুটি বোমা সাদৃশ্য বস্তু পড়ে ছিল। বিষয়টি অবগত করা হলে গাংনী থানা পুলিশের একটি টিম গিয়ে তা উদ্ধার করে।

নির্বাচনের বিষয়ে আতংক সৃষ্টির লক্ষ্যে এগুলো রাখা হয়েছে বলে ধারণা পোষণ করেন স্থানীয়রা। বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধারকারী গাংনী থানার এস আই দেবাশীষ অধিকারী জানান, কাল স্কচ টেপ দিয়ে মোড়ানে বোমা সাদৃশ্য বস্তুু চারটি পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নেওয়া হয়েছে।