সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে জাতীয় শিশু শ্রম নিরসন নীতি বাস্তবায়ন সম্পর্কিত জাতীয় কর্মপরিকল্পনার সংস্থান মোতাবেক গঠিত জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মুনির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়, ইন্সপেক্টর জহিরুল ইসলাম, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার কাজী মোহাম্মদ মনসুর সহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।







