গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
অন্যান্য মেহেরপুর

গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রোববার (২১এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ১৬ প্রার্থীই অনলাইনে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে প্রার্থী রয়েছেন। 

এদের মধ্যে চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো বাদে তিনটি পদের সকল প্রার্থী আওয়ামী লীগের।  চেয়ারম্যান পদের অন্যান্য প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান এমএ খালেক, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, অ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, মজিরুল ইসলাম, লায়লা আরজুমান বানু শিলা ও মুকুল আহম্মেদ। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- দেলোয়ার হোসেন মিঠু, ফারুক হাসান ও রেজাউল করিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জাকিয়া আক্তার ও নাছিমা খাতুন।

দ্বিতীয় দফায় উপজেলা পরিষদের নির্বাচনের অংশ হিসেবে আগামি ২১ মে গাংনী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।