বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
অন্যান্য মেহেরপুর

বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । রোববার সন্ধ্যা ৬ টার দিকে যতারপুর গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার সময় যতারপুর ব্রীজ মোড় সংলগ্ন মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিনের মরদেহে পুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে নিজ গ্রামের কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দীন মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।