ডিবি প্রধানের দায়িত্ব পেলেন আশরাফুজ্জামান
অন্যান্য

ডিবি প্রধানের দায়িত্ব পেলেন আশরাফুজ্জামান

সবার সংবাদ ডেস্ক:

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে আশরাফুজ্জামান তুহিনকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

একই আদেশে ডিবিপ্রধান হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।মহা. আশরাফুজ্জামান বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা। ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স বিভাগের আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিএমপির লজিস্টিকস ও ফিন্যান্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে । নতুন এই ডিবি প্রধান হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়িয়া মোহাম্মদপুর আকুবপুর গ্রামের কৃতি সন্তান। এক সম্ভ্রান্ত কৃষক পরিবারে তাঁর জন্ম। তাঁর পদোন্নতির খবরে ঢাকাস্থ  মেহেরপুর জেলা সমিতির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মেহেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্যোসাল মিডিয়ার শুভেচ্ছা জানিয়েছেন জেলার কৃতি ও যোগ্য সন্তানের পদোন্নতির খবরে। তাঁর পিতা মৃত আনারুল ইসলাম পেশায় একজন কৃষক ছিলেন। ডিবি প্রধান তুহিন দুই ভাই এক বোনের মধ্যে মেজো সন্তান।