গাংনীতে স্বামী পরিত্যক্তা নারীর আত্মহত্যা
অন্যান্য মেহেরপুর

গাংনীতে স্বামী পরিত্যক্তা নারীর আত্মহত্যা

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীর কুঞ্জনগর গ্রামে শিরিনা খাতুন(২৫) নামের এক স্বামি পরিত্যক্তা নারী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে শিরিনার পরিবারের লোকজন শয়ন কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস নেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সে ঐ গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। এ বিষয়ে গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শিরিনার পারিবারিক সুত্রে জানা যায়, সে ছিল কিঞ্চিৎ মানসিক ভারসাম্যহীন। দিন পাঁচেক আগে সে তার স্বামীকে তালাক দিয়ে বিধবা মায়ের কাছে চলে আসে। গত মঙ্গলবার দুপুরে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শিরিনা তার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজনের কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে শিরিনার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, আত্মহত্যার খবর পেয়ে স্থানীয় ক্যাম্প পুলিশের একটি টীম ঘটনাস্থলে পরিদর্শনে রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।