মেহেরপুরে চলছে বড়দিনের প্রার্থনা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে চলছে বড়দিনের প্রার্থনা

সবার সংবাদ ডেস্ক:

বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় সারা দেশে পালন করা হচ্ছে খ্রীস্টিয় ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে রাত থেকেই মেহেরপুরের গীর্জাগুলোতে চলছে প্রার্থনা। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড় ৯ টা থেকে মুজিবনগর উপজেলার ভবেরপাড়ায় শতবর্ষীয় চার্চে শুরু হয়েছে বড়দিনের মূল প্রার্থণা।

শতবর্ষ উপলক্ষে চার্চটিকে সাজানো হয়েছে নানা রঙে। করা হয়েছে আলোক সজ্জা। চার্চ প্রাঙ্গণে বসেছে ৭দিনব্যাপী মেলা। তৈরি করা হয়েছে গোশালা। বাড়িতে বাড়িতে তোলা হয়েছে শান্তির প্রতীক স্টার। প্রার্থণা শেষে তারা কীর্তন গানের মধ্য দিয়ে পরিদর্শণ করবেন গোশালাগুলো।

এছাড়াও বাড়িতে বাড়িতে তৈরি করা হয়েছ পিঠাপুলি থেকে শুরু করে সুস্বাধু নানা পদের খাবার। আনন্দ উৎসবের মধ্য দিয়ে খ্রীস্টিয় ধর্মাবলম্বীরা দিনটি পার করবেন। নিজেদের পাপমুক্তি ও পরিবারের কল্যান কামনায় তারা গীর্জাগুলোতে প্রার্থণা করবেন। প্রার্থণা করবেন পরপারে পাড়ি জমানো স্বজনদের জন্য।