সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে অপরাজিতা (স্বেচ্ছাসেবী সংস্থা) এর আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে স্টেডিয়াম পাড়ায় অপরাজিতার নিজস্ব কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। অপরাজিতা’র নির্বাহী পরিচালক রেহেনা মান্নানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল মান্নান নিজ হাতে শীত বস্ত্র বিতরণ করেন।
এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন,শহর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফুরা খাতুন, মুজিবনগর খবর ডটকম এর উপদেষ্টা সম্পাদক মোঃ আসফারুল হাসান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।







