বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে কম্বল বিতরণ
অন্যান্য মেহেরপুর

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে কম্বল বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালের দিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সভাপতি মাসুদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম রেজা, কোষাধ্যক্ষ জান মোহাম্মদ, দপ্তর সম্পাদক আবু হুসাইন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সদস্য শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।