মেহেরপুরের সোনাপুরে মুকুল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরের সোনাপুরে মুকুল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মুকুল ফাউন্ডেশনের উদ্যোগ এম এ জেড (মায়শা-আয়শা-জায়ান) গ্রæপের অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা আমঝুপি মুকুল ফাউন্ডেশন পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পিরোজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইসকান্দার হোসেন বিপ্লব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আমঝুপি মুকুল ফাউন্ডেশনের প্রতিনিধি আবুল কালাম আজাদ, মনজুরুল আশরাফ রিকু, বজলুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। এর আগের দিন মুকুল ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।