সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীর বাওট সোলায়মানী মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) ১১ টার দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আ.লীগের সভাপতি ও মেহেরপুর-০২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি। এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারে। প্রতি রাতে আর বোমা ফাটে না, আপনার সন্তানকে আর তুলে নিয়ে যায় না।
বাওট সোলায়মানী মাধ্যমিক বিদ্যলয়ের সভাপতি শাহাবুদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকসহ ছাত্র ছাত্রীরা।







