সবার সংবাদ ডেস্ক:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা তুলে ধরতে মেহেরপুরের গাংনীতে গণসংযোগ করেছে এ.এস.এম. নাজমুল হক সাগর। শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে গাংনী পৌর এলাকায় এ গণসংযোগ করেন। গণসংযোগ কালে ডা. সাগর জননেত্রী শেখ হাসিনা সরকারের বহুমুখী উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরেন এবং আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগ সরকারকে জয়ী করতে জনগণকে আহবান জানান।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধরে রাখতে তিনি গাংনীর আপামর জনসাধারণকে সাথে নিয়ে মাঠে থাকার প্রতিশ্রæতি দেন। গাংনীর সকল শ্রেণী পেশার মানুষ আগামী নির্বাচনে আমাকে নৌকার কান্ডারী হিসেবে দেখতে চান এবং আমার নেতৃত্বে গাংনীর উন্নয়ন ঘটাতে ঐক্যবদ্ধ হন। এ
সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলী,গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবর,মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ চঞ্চল,সাবেক ছাত্রনেতা সরওয়ার বাবু,গাংনী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-সম্পাদক নয়ন আলী,মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, ছাত্রলীগ নেতা কনিক, শ্রমিক লীগ নেতা পলাশ, হাফিজুর, মতি সহ আরো অনেকে।







