মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মো: শামীম হাসান
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মো: শামীম হাসান

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হলেন মো: শামীম হাসান। তিনি জননিরাপত্তা বিভাগের উপসচিব ছিলেন।  সোমবার (১০ জুলাই) ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০২.২৬৬ নম্বর স্মরকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ প্রদান করা হয়েছে।

এছাড়া শেরপুর, জামালপুর, মুন্সীগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসককে বদলি করা হয়েছে।