সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত সদস্য ও ইউপি সচিবদের নিয়ে মৌলিক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকালের দিকে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিউট (এনআইএলজি) আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
এসময় তিনি জনগণকে সম্পৃক্ত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, ইউনিয়নের আইন শৃংখলার উন্নয়ন, নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে সামাজিক সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তরিক ভূমিকা পালনের জন্য জনপ্রতিনিধিদের অনুরোধ জানান। তিনি সরকারের উন্নয়ন উদ্যোগসমূহ, ভিশন, পরিকল্পনা ও চলমান কার্যক্রম মানুষের কাছে পৌছে দেওয়ার অনুরোধ জানান।
সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ২দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।







