সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নানের নির্বাচনী প্রচারণার শেষ দিনে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশ নিতে বুধবার (৪ জানুয়ারি) বিকেলে শহরের কোর্ট চত্বরে দলে দলে মানুষের উপস্থিতিতে গোটা এলাকায় ঢল নামে মানুষের। হাজার হাজার নারী-পুরুষ মিছিল অংশগ্রহণ করে। স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নানের নেতৃত্ব মেহেরপুর শহরের কোর্ট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (ছোট), বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী,সদর থানা যুবলীগের যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজু, মেহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, মেহেরপুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান সুইট, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রেজাউল ইসলাম রেজা, মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ সহ আওয়ামী লীগ, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, মেহেরপুর মহিলা পৌর আওয়ামী লীগের সভাপতি রেহেনা মান্নান, সপুরা খাতুন সহ মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







