মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সবার সংবাদ ডেস্ক:

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মেহেরপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদের আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড: মারুফ আহমেদ বিজন, যুগ্ম সম্পাদক অ্যাড: কামরুল হাসান, সদস্য অ্যাড: মোখলেসুর রহমান খান স্বপন, অ্যাড: নজরুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা অংশ নেয়।