গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা  অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী ও গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশানর (ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-বিজিবি প্রতিনিধিসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মিডিয়া কর্মীবৃন্দ। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নিয়ন্ত্রণে বিস্তর আলোচনা করা হয়।