সবার সংবাদ ডেস্ক:
জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মুজিবনগর উপজেলা অডিটোরিয়ামে মুজিবনগর নবাগত নির্বাহী অফিসার আজগর আলী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, মুজিবনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আলিম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী খালিদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খানসহ, বীর মুক্তিযোদ্ধা উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।







