সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মোসলেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ আমিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন, মোঃ তানজিদা ইসলাম, মোঃ চাঁদ আলী, মোঃ লুৎফর রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পরে হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।







