গাংনীতে আ’লীগের বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

গাংনীতে আ’লীগের বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি, জামাতের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যােগে গাংনীতে বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সােমবার (২১ আগষ্ট) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথমে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলামের সঞ্চালনায়- বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভােকেট শফিকুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সােবহান, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, আওয়ামী লীগ আক্তারুজ্জামান অল্ডাম, রেজাউল হক মাস্টার, শহিদুল ইসলাম শাহ,ফজলুল হক, ধানখােলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক,ছাত্রলীগ নেতা শাহীন রেজাসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।