স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নানের মনোনয়নপত্র জমা
অন্যান্য মেহেরপুর

স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নানের মনোনয়নপত্র জমা

সবার সংবাদ ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে প্রফেসর আব্দুল মান্নান নেতা কর্মীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, মানবসম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।