মেহেরপুরে  গিয়াস উদ্দিনের ইন্তেকাল
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে গিয়াস উদ্দিনের ইন্তেকাল

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর গিয়াস মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকার ও মেহেরপুর জেলার রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন মৃত্যু বরণ করেন।

মেহেরপুর শহরের ক্যাশব পড়ার বাসিন্দা গিয়াস উদ্দিনের স্ত্রী, এক ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণাগুহী রয়েছে। এদিকে গিয়াস উদ্দিনের মরদেহ ঢাকা থেকে তার বাড়িতে এসে পৌঁছালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরদেহ দেখতে তার বাড়িতে ভিড় জমান।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ২টার সময় শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জানাযা শেষে দাফন করা হয়। জানাযাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সহ বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করে।