সবার সংবাদ ডেস্ক:
রাজশাহীতে প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকেলে মেহেরপুর-২ (গাংনী) সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায়-সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হুমকি প্রদানকারীকে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে যারা প্রতিনিয়ত দেশে নানা রকম ষড়যন্ত্র করার পায়তারা করছে তাদের প্রতিহত করতে বঙ্গবন্ধুর সৈনিকরা সবসময় প্রস্তুত রয়েছে।







