মেহেরপুর হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির কমিটি গঠন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির কমিটি গঠন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় সমিতির কার্যলয়ে সাধারণ সভা ও আগামী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ মামলত হোসেনকে সভাপতি ও মোঃ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি নুর ইসলাম, যুগ্ম সম্পাদক জুলফিকার আলি, কোষাধক্ষ সুকুমার অধিকারী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মোছাঃ পিপুলী খাতুন, কার্যনির্বাহী সদস্য শ্রী প্রশান্ত কুমার, মোঃ মাহাবুল।

মেহেরপুর হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ মামলত হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর হকার্স ফেডারেশনের প্রধান উপদেষ্টা রফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোঃ আক্কাস আলী, মেহের আমজাদ। এর আগে পূর্বের কমিটি ভেঙ্গে আগামী  তিন বছর মেয়াদে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।