গাংনীতে বিএনপির মিছিল অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

গাংনীতে বিএনপির মিছিল অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

বিএনপির ডাকা অবরোধ সফল করতে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে নওয়াপাড়া বাজারে বিক্ষাভে মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মাহাবুব আলম। এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।