সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের পিতা আব্দুল হালিমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের সামনে জানাজা শেষে শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় সেখানে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদে সদস্য মাসুদ অরুন,মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজানা আলী,সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামান।
জানাযা ও দাফনে মেহেরপুরের সর্বশ্রেণীর পেশার বিপুল পরিমাণ মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য বুধবার বিকেলের দিকে আব্দুল হালিম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ সময় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন। মরহুম আব্দুল হালিম স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।







