সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে মোবাইলে এসএমএস দেয়াকে কেন্দ্র করে কাবরান (২৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত কাবরান আলী মুন্দা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে রোববার রাত সাড়ে ৮ টার দিকে কাবরান মুন্দা গ্রামের আফজালের চায়ের দোকানে বসেছিল। এমন সময় একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রাইদুল ও জাহিদুল তাদের বোনের মোবাইলে এসএমএস দেয়ার অভিযোগে কাবরানকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
বামুন্দি পুলিশ ক্যাম্পের আইসি ইস্রাফিল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হামলাকারী রাইদুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।







