মেহেরপুরে সপ্তাহব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে সপ্তাহব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে চক্ষু রোগীদের ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় মক্কা চক্ষু হাসপাতালে দিনব্যাপি এ চক্ষু সেবা প্রদান করা হয়। চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. আহমেদ তাহের হামিদ।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম। চক্ষু সেবা ক্যাম্প থেকে প্রায় ৫ সহ¯্রাধিক চক্ষু রোগী দেখার পাশাপাশি তাদের বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়। এছাড়াও তাদের মাঝ থেকে প্রায় ১ হাজার রোগী বাছায় করা হয় যাদের বিনামুল্যে চোখের ছানি অপারেশন করা হবে।

বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রান কেন্দ্র সৌদি আরবের অর্থায়নে এবং আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ অঞ্চলের বাস্তবায়নে ৪র্থ বারের মত এই বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।