সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়েছেন সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান। মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে ধানখোলা বাজারে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি বিক্ষোভ মিছিল শেষে তালা ঝুলিয়ে দেন তিনি।
এসময় বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ইউনিয়ন পরিষদে ছিলেন না। সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান জানান, বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক একজন দূর্নীতি পরায়ন মানুষ। বিগত সরকারের আমলে ইউপি নির্বাচনের সময় বিরোধি কাওকে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেন নাই তিনি। বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে স্থানীয় সেবা গ্রহীতাদের কাছ থেকে অবৈধ পন্থায় অর্থ আদায় করতেন এই চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।







