গাংনীতে প্রতিবন্ধীকে গাছে বেঁধে ভ্যান ছিনতাই
অন্যান্য মেহেরপুর

গাংনীতে প্রতিবন্ধীকে গাছে বেঁধে ভ্যান ছিনতাই

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ-হাড়িয়াদহ সড়কে জিয়ারুল ইসলাম (৩০) নামের এক প্রতিবন্ধীকে গাছে বেঁধে তার অটােভ্যান ছিনতাই করা হয়েছে। প্রতিবন্ধী জিয়ারুল জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের উত্তরপাড়ার নায়েব আলীর ছেলে। শনিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জিয়াউল ইসলাম জানান,রাত ১০টার দিকে আমার ভ্যান নিয়ে গ্রাম থেকে গাংনী শহরের দিকে যাচ্ছিলাম। পথে মধ্যে ৫-৭ জনের একটি ছিনতাইকারীদল আমাকে গতিরােধ করে আমার অটােভ্যানটি ছিনিয়ে নেয়ার পর আমাকে চােখ বেঁধে সড়ক থেকে মাঠের মধ্যে নিয়ে একটি গাছের সাথে বেঁধে রাখে।

এদিকে ওই রাতের একই সড়কে আলী হােসেন নামের এক চালকের অটােভ্যান ছিনতাই করার চেষ্টা করতে গিয়ে ছিনতাইকারীরা ব্যর্থ হয়। আলী হােসেন ও তার ভ্যানের যাত্রীরা চিৎকার করার কারণে ছিনতাইকারী পালিয়ে যায়। এদিকে,খবর পেয়ে রাতেই গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করে।